বাড়ির মাঝে ঝুলন্ত- উদ্যান
বেশদিন আগের কথা নয়। ঢাকা মেট্রো স্কাউস এর বার্ষিক তাঁবুবাস মৌচাকে প্রথমবারের মত আমরা ডিসপ্লে করলাম। আমাদের ঐতিহাসিক ট্রাইএ্যাংগেল শেয়ার লেগের তৈরি গেটটি। রেঙ্গুন বাঁশের তৈরি মেটে লালচে কালারের বাঁশ আর সাথে শনের দড়ি। অদ্ভুত সৌন্দর্য যার প্রশংসার তারিফ কুড়িয়েছে দলের মাহবুব, রোভার মুট পর্যন্ত। আমাদের গ্যাং-এর পাইওনিয়ারিং বুজুর্গ সে। যাই হোক দুটো কপিকল যখন ট্রাংক থেকে কাঁধে ঝুলিয়ে সামনে আনলো ইশতিয়াক তখন মাথায খেলছে স্হিতি-গতি বিদ্যার অংক আর আছে গার্ডেনিং ব্যাজ। পানি দিয়ে গ্রুপ লিডারের দেয়া গাঁদা ফুলের গাছ সহ ঝুড়িটা হেফাজত করছিল জনি।
সদ্য ফোটা গাঁদা আর সদ্য খাওয়া পেটে ফুলকপি প্যাচ খেয়ে ছলকে বেরুলো বুদ্ধি। ইউরেকা! কপিকল দিয়ে ঝুলিয়ে দেয়া হবে ফুলের ঝুড়ি। ঘটনার কারগুজারী দিলাম এই কারণে যে কলম নিয়ে খোঁচাখুচি করছি। ইনটেরিয়ার ডেকোরেশন ও হোম ইনডোর গার্ডেনিং এর ভাবনা হ্যাংগিং বাস্কেট বা ঝুলন্ত ঝুড়ি নিয়ে। সূচনাটি তাই অতীত থেকে নেয়া, জীবন থেকে পাওয়া। আপনার বাড়ি যেমনই হোক ছোট কিংবা বড়, পাকা কিংবা কাঁচা আর যদি হয় এপার্টমেন্ট, তাহলেই চলবে।
ব্যাবিলনের শূন্য উদ্যান সম্পর্কে না জানলেও বাড়িতে একটা শূন্য উদ্যান তৈরি করেই ফেলতে পারেন।
তাহলে জেনে নিন এই ম্যাচের খেলার সরঞ্জাম আর নিয়মাবলী:
ওয়ার্ম আপ এন্ড ড্রেসিংরুম প্রিপারেশন:
১. টার্গেট নির্ধারণ করুন। বাড়ির বেলকনীতে, গেইটে, ঘরের দেয়ালে নাকি ঝাড়বাতি জায়গায় গ্যাপ শট খেলবেন? ঝড় বৃষ্টির আবির্ভাব, পীচ ভেজা কিংবা প্রচন্ড বাতাসে বল স্কিট করে কিনা-মানে বলতে চাচ্ছি আলো বাতাস আর যা গাছের চাহিদা নির্বাচিত স্হানটিতে ইনতেজাম হয় কিনা?
২. বডি ফিটসেন, স্টাইল এবং বলিং ফিল্ডিং দেখে যেমন হেলমেট না কাপ, থাই প্যাড এবং ইত্যাদি ….. লাগে তেমনি ঝুড়ি মানে বাসকেট কেমন নেবেন, নাকি বাঁশে বেতের কুঞ্চি ল্যাশিং বানাবেন অথবা কাঠ মিস্ত্রীর দোকানে যাবেন ঠিক করে ঝুড়ির মাসলা হাল করুন। বাজার থেকে প্লাষ্টিকের ঝুড়িও কিনতে পারেন।
৩. ঝুলোবেন না? শিকা বানাবেন কিভাবে? বৈচিত্রময় চুলের বেনির মত গেরো, ডায়মন্ড নট, শিলিং এক কথায় দড়ির কাজ ব্যাজ।
৪. সব ঠিক করে নিশ্চয়ই চিন্তা করছেন ওপেনিং করবেন কিভাবে? ভয় নেই এক্সপ্রেস ছুঁড়বো না। তাই ডাক মারার সম্ভাবনা কম।
ইনিংসের সূচনা :
আরিগাতো গুজাইমাসতা।




