মানুষের সমাজ গঠনের অকৃত্রিম এবং আদি উপাদানটি হচ্ছে ফ্যামিলি বা পরিবার। এটি একটি সুষ্ঠু ও পরিশীলিত সামাজিক ব্যবস’া। তাই পৃথিবী যতই উন্নত কিংবা দ্রুত হয়ে থাক না কেন, এর কোন বিকল্প আজও আবিস্কৃত হয়েছে বলে মনে হয় না। ‘পরিবার’ এই অকল্পনীয় শক্তিধর ক্ষুদ্র উৎসটিকে কাজে লাগিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর তথা আদর্শ সমাজ গঠিত হতে পারে।
নেপলিয়নের একটি বিখ্যাত উক্তি আছে-”Give me a good mother, I will give you a good nation.”
তারই সূত্র ধরে আমাদের দেশের একজন বিখ্যাত স্কাউটার বলেছিলেন ু“Give me a good scout, I will give you a good citizen”. একজন বোঝাতে চেয়েছেন-একজন আদর্শ মায়ের প্রয়োজনীয়তা আর সূত্র ধরে আর সে একজনের বক্তব্য উঠে এসেছে “স্কাউটিং মুভমেন্ট আদর্শ নাগরিক তৈরির কারখানা।”
এখন আমি যদি বলি,“Give me a good family where is scouting, I will give you a good source and a good source of good citizens” একটি স্কাউটিং মূল্যবোধ সমুজ্জ্বল পরিবার, এই অভাগা জাতের জন্য সুনাগরিকের উতস বলে বিবেচিত হবে- কথাটি কি নিতান্তই ভুল হবে, একটু চিন্তা করে দেখবেন।
এখন হয়তো বলবেন, হে কলমওয়ালা এই কলমবাজির মাজেজাটা কি? কিছুই না-কোন চালাকি নয়, কোন চতুরতা নয়, কোন গুঢ় রহস্যও নয়, দল পরিচালনা ও টাকা পয়সার ক্ষেত্রে স্কাউট মাস্টারদের সেই অদ্ভূত ভূমিকা নয়, শুধু এবং শুধুই একটি অদ্ভূত কথা- পারিবারি স্কাউটিং বা family scouting।
বলবেন-সেটা আবার কি? কিংবা প্রাতিষ্ঠানিক বা দলীয় আন্দোলন পারিবারিক পর্যায়ে হতে পারে কিভাবে? এর কি কোন গুরুত্ব আছে? কিংবা থাকতে পারে-?
আমার রচনার শানে নজুলটা একটু বলি। বাংলাদেশের স্কাউটিংয়ে অভিভাবক পার্টিসিপেশনের কোন সুষ্ঠু ব্যবস্থা আছে কিনা, আমি জানি না কিংবা কাব থেকে রোভার পর্যন্ত- পেয়েছি বলে মনে হয় না। আর এখানেই যত ক্লাইমেক্স জন্ম নিয়েছে? স্কাউট আন্দোলন সত্যিই কতজন সুনাগরিকের জন্ম দিয়েছে? ব্যাডেন পাওয়েল- বত্রিশ জনের দলের দু’একজন প্রকৃত ব্যাক উডসম্যান, প্রকৃত চেতনায় সমুজ্জ্বল মানুষ চেয়েছিলেন? তবে কেন? কাব থেকে বয়, বয় থেকে রোভারিং কিংবা নেতৃত্বের প্রতিটি ধাপে ড্রপ আউট, সেটা মুক্ত কিংবা প্রাতিষ্ঠানিক সকল দলে।
সমতট মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে আজিমপুর, পিলখানা, ঝিকাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকার কিছু পরিবার (২৫টি পরিবার যেখানে মুক্তদল কাজ করে) এবং ঢাকা মেট্রোপলিটন স্কাউটস এর আওতার ৫টি খ্যাতনামা (পড়াশোনা ও স্কাউটিং উভয় ক্ষেত্রে) স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এক জরিপ পরিচালনা করা হয়। সেখানে অভিভাবকদের উদ্দেশ্যে ৫টি প্রশ্ন ছুড়ে দেয়া হয়-
(১) স্কাউটিং কি এবং কেন আপনি জানেন?
(২) স্কাউটিং আপনার ছেলে মেয়ে কেন করে?
(৩) স্কাউটিং আপনার সন্তানের চারিত্রিক উন্নয়ন ঘটিয়েছে কি?
(৪) স্কাউটিং এর আদর্শ কি আপনার সন-ান মেনে চলে?
(৫) আপনি স্কাউট আন্দোলনকে সমর্থন করেন?
দুইশত জনের এই জরিপে আশ্চর্য হলেও সত্যি অদ্ভুত সব উত্তর এসেছে? এর একটি খসড়া তুলে ধরাও দুরূহ, অথচ প্রকৃত অবস’াতে এ সকল প্রশ্নের কি একটি একই গোত্রীয় উত্তর আসার কথা নয়?
১নং প্রশ্নের উত্তর-
জানেন না- ৫০%
জানেন- ২৮%
জানার দরকার নেই- ২%
২নং প্রশ্নের উত্তর-
স্কুলে আছে, তাই- ২৫%
* ওদের ইচ্ছা- ১০%
(স্কুল ও মুক্ত)
* ক্যাম্পিং এর টানে- ৪০%
* বন্ধুরা করে, তাই- ৫%
বিভিন্ন রকম উত্তর-
* এই চিহ্ন স্কুল ও মুক্ত উভয় দলের অভিভাবকদের ক্ষেত্রে।
৩নং প্রশ্নের উত্তর
ঘটেছে (কোন কোন উত্তরে মনে হয় কথাটি আছে) ৫০%
ঘটেনি ৩০%
আগের মতই আছে ১৫%
ভিডিও গেমস খেলা কমেছে ২%
বিভিন্ন রকম উত্তর ৩%
৪র্থ প্রশ্নের উত্তর
স্কাউটদের আইন, প্রতিজ্ঞা, আদর্শ কি তাই জানি না- ৫০%
মেনে চলে- ২০%
চেষ্টা করে- ২২%
জানি না- ৫%
বিভিন্ন রকম উত্তর- ৩%
৫নং প্রশ্নের উত্তর
অযথা সময় ও পয়সা নষ্ট- ৩৩%
ভালোই তো- ১৫%
মিতব্যয়ী ও আত্মনির্ভরশীল করেছে- ১৫%
মিটিং এর নাম করে কোচিং টিচার
ফাঁকি দেয়- ১৮%
বিভিন্ন রকম উত্তর- ৪%
জরিপটা এ কারণেই পরিচালনা করা হয়, যাতে আমরা যে এলাকায় মুক্ত দল নিযে কাজ করছি এবং তার আশপাশে দলটি সুষ্ঠুভাবে এবং লক্ষ্যভেদী তীরের মত পরিচালনা করা যাবে কিনা, সে সম্পর্কে ধারণা অর্জন।
এর ফলাফল সত্যিই আমাদের আশ্চর্য করেছে এবং এটিই এ রচনার শানে নজুল।
বর্তমান অভিভাবক পার্টিসিপেশন রীতি যে রকম পেয়েছি তা হলোঃ- ভর্তি হওয়ার সময় ভর্তি ফরম কিংবা রেকর্ড বইয়ে একটু স্বাক্ষর কিংবা ক্যাম্পে যাওয়ার আগে স্কাউট লিডারের দায়িত্ব কমাবার জন্য ধরি মাছ না ছুঁই পানি স্টাইলের একটা অভিভাবক অনুমতি পত্র পুরণ অর্থাৎ সব জানে রামের খড়ম আমিতো নিমিত্ত মাত্র, ক্যাম্প ফায়ার কিংবা উদ্বোধনীতে এসেছে দল ভারী করা ও মিষ্টি ভক্ষণ ইত্যাদি ইত্যাদি।
রেকর্ড বই এর “বাড়িতে ভালো কাজ করা” এই শিরোনামে যে কলামটি আছে, তাতে কে স্বাক্ষর করবে তা নিয়েও কনফিউশন। কারণ অভিভাবক তো প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট মাস্টার নন কিংবা স্কাউট মাস্টার তো আর এ বিষয়ে সত্যিই অভিভাবকদের মতামত নেন না। আর দল কমিটি কিংবা তাতে অভিভাবক অংশগ্রহণ থাক না সে কথা!
মুক্ত দলগুলোতে অবস্থা একটু ভিন্ন। ওপর দিযে ফিটফাট ভেতর দিয়ে গুমোর ফাঁক অবস্থা এখানে একটু কম। দল কার্যক্রম বাস-বায়নে (ট্রপ মিটিং এ অংশগ্রহণে ক্লাসের বদলে বাড়ি থেকে ডেকে আনতে হয় কিনা) দল কমিটি গঠনে কিংবা পরিচালনায় (চুপিচুপি বলি অর্থায়নে) অভিভাবকরাই ওতপ্রোতভাবে জড়িত।
একটা ঘটনার কাশি দিয়ে ব্যাপারটা একটু পরিস্কার করি- বার্ষিক মিলাদ মাহফিল, স্কাউট ওন ও ইফতার পার্টি অনুষ্ঠানে সমতট মুক্ত স্কাউট গ্রুপের অভিভাবকদের একটি বড় অংশ উপসি’ত ছিলেন। স্কাউট ওন অনুষ্ঠানের পর অনেকেই বলেছেন-স্কাউটিং সত্যিই কি এ রকম আদর্শের? অর্থাৎ তাদের ধারণার সাথে আদর্শ ও বাস-বায়নের ফারাক। এ কারণেই স্কাউটিং লঙ্কাকাণ্ডের সেই লক্ষভেদী বান হতে পারছে না-নয় কি? একটু চিন্তা করে দেখুন।
প্রস্তাবনা
* স্কুল দলগুলোতে প্রতি সেমিস্টার পরীক্ষার পর একদিনের একটি প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন এবং বিকেলের দিকে একটি গ্রুপ কমিটি ও অভিভাবক মত বিনিময় সভা কিংবা অভিভাবক ফোরামের পর মেম্বারশীপ ব্যাজপ্রাপ্তদের দীক্ষা অনুষ্ঠান উপস্থিতির আয়োজন করলে চেতনাটির বিকাশ ও বিস্ফোরনের সম্ভাবনা থাকে, নয় কি?
* অভিভাবক অংশগ্রহণ ও মতামত প্রকাশ রীতি, দলীয় প্রোগ্রাম পরিকল্পনায় ও স্কুল বা দলীয় কার্যক্রম সময়ের বাইরে অর্থাৎ পরিবারে স্কাউটিং বাস-বায়ন ও অভ্যাসকরণ এবং দল কমিটিকে শক্তিশালী করলেই স্কাউটরা Once a Scout always a scout এ পরিণত হবে এবং আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে।
* কাব কিংবা স্কাউটের ক্যাম্পিং, আঞ্চলিক র্যালি কিংবা জাম্বুরীতে অভিভাবকদের মাধ্যমে প্রোগ্রাম বাস-বায়ন করা যেতে পারে। যা তাদের কাছে উইক এন্ড আউটিং এর মত মনে হবে। এ সম্পর্কে কর্মপন’া বিশেষজ্ঞ স্কাউটরাই বের করতে পারবেন।
* অভিভাবকদের জন্য জাতীয় পর্যায় থেকে গার্ডিয়ান্স হ্যান্ডবুক, যা স্কাউটিং ও তার আদর্শ বিষয়ক বিভিন্ন আলেচনা, কর্ম ও বাস্তবায়ন পদ্ধতি ও বিবিধ বিষয়ে সজ্জিত হতে পারে।
* বিশ্বের অন্যাণ্য দেশের মত ফ্যামিলি স্কাউটিং প্রথা চালু করার বিষয় এবং আমাদের সামাজিক অবস্থানুযায়ী তার কর্মপন্থা বের করা যেতে পারে।
বাকী অন্যান্য প্রস্তাবনা আমার থেকে বিজ্ঞ স্কাউটারদরে চিন্তার ওপর ছেড়ে দিলাম। আমি ক্ষুদ্র মাথার ক্ষুদ্র কিছু চিন্তা অগোছালো ভাবে বললাম। ভুলত্রুটি ক্ষমা করে কথাগুলো ভেবে দেখা কি যায় না?